• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক রুমা হ.ত্যা.র ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রুমা আক্তারকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামী স্বামী রতন মিয়া সহ তিন জনকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১, র‌্যাব-৯ এবং র‌্যাব-১৪।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হল, নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে ভিকটিমের স্বামী রতন মিয়াকে (৪৮), তার সহযোগী মামলার এজাহারভুক্ত অপর দুই আসামী তাঁর প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০)।

রবিবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সুনমাগঞ্জ জেলা সদর উপজেলার জুবিলী এলাকা থেকে প্রধান আসামী রতন মিয়াকে এবং সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা জেলা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে র‌্যাব-১ (গাজীপুর), র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এবং র‌্যাব-৯ (সুনামগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৯ মার্চ) রাতে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে র‌্যাব।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ (মিডিয়া) সুপার শাহ আলম জানান, শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে ভিকটিম রুমা আক্তার নতুন কাপড় নিয়ে জামা বানানোর জন্য তার ভাড়া বাসার পাশে আকবরের বাসায় যায়। ওই বাসার আনোয়ারের স্ত্রীর কাছে জামা বানানোর অর্ডার দিয়ে বাসায় ফিরছিলেন। আসামী রুনা আক্তারের ভাড়া বাসার গেইটের সামনে পৌঁছলে প্রধান আসামি রতন মিয়া এবং সহযোগী তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন ও তাদের মেয়ে রুনা আক্তার পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম রুমা আক্তারের পথরোধ করে। এক পর্যায়ে রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রুমা আক্তারকে মৃত ঘোষনা করেন। পরদিন শনিবার (৭ মার্চ) ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানার মামলা রুজু করে। হত্যাকান্ডটি আমলে নিয়ে আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে রবিবার (৮ মার্চ) এবং সোমবার (৯ মার্চ) সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় যৌথ আিভযান চালিয়ে র‌্যাব সদস্যরা আসামিদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পোশাক শ্রমিক রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা