• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে জ.বা.ই করা ৫টি ঘোড়ার বিভিন্ন অংশ জব্দ: একজনকে ১৫ দিনের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন 

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে খিলপাড়া সুপার লিগ সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Reporter Name / ৪৩৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে খিলপাড়া সুপার লিগ সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর) | ০৩ এপ্রিল ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো খিলপাড়া সুপার লিগ (কেএসএল) সিজন-১ এর ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় খিলপাড়া পশ্চিমপাড়া মাঠে এই টুর্নামেন্টের সমাপনী দিনের আয়োজন করা হয়।

খিলপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ কর্মী মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেসক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ বোরহান সরকার।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মারুফ আহমেদ সবুজ প্রধান, যুগ্ম আহবায়ক  শ্রীপুর উপজেলা যুবদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাবুল সরকার, বিশিষ্ট সমাজ কর্মী সহ আরও অনেকেই।

খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে টুর্নামেন্টের ‘সর্বোচ্চ ছক্কা’ হাঁকানো খেলোয়াড়ের হাতে বিশেষ ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আয়োজক কমিটি ‘খিলপাড়া স্পোর্টিং ক্লাব’ এর পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতেও এই ধরনের সুস্থ বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

ফাইনাল খেলাটি দেখার জন্য স্থানীয় শত-শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল ‘ভাই ভাই খেলা ঘর’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা