• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে জ.বা.ই করা ৫টি ঘোড়ার বিভিন্ন অংশ জব্দ: একজনকে ১৫ দিনের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন 

শ্রীপুরে মাদক সেবনে বাঁ.ধা দেওয়ায় নারীকে পায়ে গু.লি

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

​গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ওই নারীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারী পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের জয়নাল হাজারীর স্ত্রী। এই কৃষক দম্পতি দীর্ঘদিন ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে একটি পরিত্যক্ত কারখানার দেখাশোনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিত্যক্ত কারখানার আশেপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা সেখানে মাদক সেবন করছিল। মনোয়ারা বেগম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন মনোয়ারাএবং ওই স্থান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত মনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ আল নাফিজ জানান, সন্ধ্যা ৭টায় মনোয়ারা বেগম নামের এক নারীকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা