• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শ্রীপুরে রাতের আঁধারে কৃষকের প্রায় এক বিঘা শসা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা শসা ক্ষেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন) বাসিন্দা।

তিনি জানান, কয়েক মাসের পরিশ্রমে চাষ করা শসা ক্ষেত সবেমাত্র উৎপাদন শুরু করেছিল। ঠিক এমন সময়ে পুরো ক্ষেতের গাছের গোড়া কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক মোবারক হোসেন বলেন, “আমি অনেক কষ্ট করে ধারদেনা করে এই শসা চাষ করেছি। ফলন আসতে শুরু করেছে—এই সময়ে সব গাছ কেটে দিল। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, “এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক হোসেন মাঠে খেলতে আসা কিছু কিশোরকে সাবধানে খেলাধুলা করতে বলেছিলেন, যাতে ফসলের ক্ষতি না হয়। এ নিয়ে কিছু ছেলেপেলে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ ধারণা করছেন, কিশোর গ্যাং বা নেশাগ্রস্ত কয়েকজন তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকাবাসী জড়ো হয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা