• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
শ্রীপুরে আ.লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে বি.ক্ষো.ভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত সেন্টমার্টিন রুটে ৩টি পর্যটক জাহাজ চলাচলের অনুমতি দিল বিআইডব্লিউটিএ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”— শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ​গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘নয়নপুর ২৫কে রান’ ম্যারাথন অনুষ্ঠিত গাজীপুরে সেপটিক ট্যাংক বি.স্ফো.র.ণে পোশাকশ্রমিক নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে জেন্ডার স্টেরিওটাইপ ও নারী নির্যাতন রোধে সামাজিক ঐক্যের আহ্বান শ্রীপুরে চুরি’র মামলায় আটককৃতদের শা.স্তি ও মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে নে.শা.র টাকা না পেয়ে বাবাকে পি.টি.য়ে হ.ত্যা শ্রীপুরে পৈত্রিক জমি থেকে গাছ কেটে জব.র.দ.খ.লের চেষ্টার অভিযোগ

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

Reporter Name / ৫০৪ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতেই কালাচাঁনকে আটক করে ডিবি। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে দাবি ডিবি পুলিশের।

নিহত কালাচাঁন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, রাতে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।

তিনি বলেন, পরে কালাচাঁনকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা