গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৭ লাখ টাকা ব্যয়ের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আওয়াল ফরাজি, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি মোছা. রাবেয়া, মাদ্রাসার সুপার মাওলানা মো. জুয়েল হাসান, গাড়ারণ খলিলিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মো. জাহাঙ্গীর আলম, সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল মতিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস ছালাম মন্ডল, বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক হুমায়ূন কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. নাজমুল হক, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য আক্তারুজ্জামান, সাবেক ছাত্রনেতা মাহবুব, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান মনির।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন প্রকল্প কর্মসূচির (এডিপি) আওতায় সাত লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলা পরিষদের বাস্তবায়নে এ উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।