• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩ ​“ক্ষমতা নয়, সেবা করতে চাই”—২ নং গাজীপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরকার বিক্রয়বিদ্যার বিবর্তন ও আধুনিক সেলস পেশা নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের বই ‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল ন্যায়-ইনসাফে উন্নত বরমী গড়তে চান জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন চুরি-ছি.ন.তা.ই ও মা.দ.কের দৌরাত্ম্যে অতিষ্ঠ শ্রীপুরবাসী, অ.প.রা.ধী.দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২

মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ আওলাদ হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হলেও তারা বর্তমানে পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার সাতানীপারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত আওলাদ হোসেনের বসতবাড়ির টিনশেড বারান্দার একটি কক্ষ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পলাতক আসামিরা হলেন সাখাওয়াত হোসেন (৩৫) ও নাইবুর রহমান (২৫)। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর কালীগঞ্জ থানার এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন এসআই মোঃ ইব্রাহীম শেখ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি আওলাদ হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা