• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
৩ নভেম্বর সাধারণ নির্বাচন: নিউইয়র্ক প্রাইমারিতে বিজয়ীদের নাম ঘোষণা কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩ অনিন্দ্য প্রেম /মুহম্মদ আজিজুল হক হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, ‘গার্ডিয়ান এঞ্জেল’ কর নিয়ে নতুন বিতর্ক সিলেটের ডিসি মো. সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা প্রশ্ন শ্রীপুরে পৈত্রিক জমি দখলচেষ্টা,থানায় অভিযোগ গাজীপুরে জাল টাকা সহ পুলিশের হাতে আটক-১ পারিবারিক সমস্যা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর সাজিবের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ! গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের ম.র্মা.ন্তিক মৃ.ত্যু

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কু.পিয়ে জ.খম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে তিন জনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও ঘর থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সেলিমের বিরুদ্ধে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় আহত ভুক্তভোগীর বড় ভাই মো: বোরহান উদ্দিন (৫০) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার মৃত রফিকের ছেলে সেলিম (৩৮) এবং সেলিমের ছেলে ইফতি (১৮)-সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সেলিম গং দীর্ঘদিন ধরে বোরহান উদ্দিন ও তার ছোট ভাই আরফান (৩৫) এর পরিবারের সাথে শত্রুতা পোষণ করে আসছিল। গত রাত ২টার দিকে বিবাদীরা পরস্পর যোগসাজশে আরফানের বসত ঘরের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আরফান স্ত্রী শিরিনা ঘরের দরজা খোলামাত্রই বিবাদীরা তার উপর হামলা চালায়। পরে আরফান তার স্ত্রী শিরিনাকে বাচাতে এগিয়ে গেলে তার ও মেয়ের উপর হামলা করে। ঘরে আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায়। পরে স্থানিয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে সেলিম জানান, জমি নিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটি হলে তারা আমার ও আমার ছেলের উপর হামলা চালায়। আমি তাদের বাড়িতে যাইনি, বাড়ির বাহিরে রাস্তায় পরে গিয়ে কেউ আহত হয়েছে এটার সাথে আমাকে জড়িয়ে দিযেছে। এঘটনা সম্পূর্ণ মিথ্যা তারা জমি নিতে এসব করছে।

এবিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা