• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে চাঁ.দা না পেয়ে ঘরবাড়ি ভা.ঙ.চু.রের অভিযোগে সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা শ্রীপুরে পারিবারিক ক.ল.হে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু.পি.য়ে হ.ত্যা, ঘা.ত.ক স্বামী গ্রে.প্তা.র শ্রীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শ্রীপুরে এক কর্মজীবী নারীকে মা.র.ধ.র করার অ.ভি.যো.গ ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃদ্ধ বাবাকে ঘরবন্দি করে রাখল ছেলেরা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জমির মালিকানা লিখে না পেয়ে ১১৫ বছর বয়সী মুমূর্ষু বাবাকে ঘরবন্দি করে চিকিৎসায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধের নাম হাজী মুনসুর আলী।তিনি ওই এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।

​স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজী মুনসুর আলী গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। কিন্তু তাঁর বড় ছেলে আব্দুল কাদির (৮০) ও অপর এক ছেলে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নেওয়ার পাঁয়তারা শুরু করেন। জমি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধ বাবার ঘরের সামনে টিনের বেড়া তুলে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেন। এমনকি দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ বাবার চিকিৎসা বন্ধ করে তাঁকে বাড়িতে আটকে রাখেন। উপযুক্ত চিকিৎসার অভাবে বৃদ্ধের শরীরে পচন পর্যন্ত ধরতে শুরু করেছিল।

​ভুক্তভোগীর ছোট ছেলে মোহাম্মদ আবু সাঈদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাবা আজ মৃত্যুশয্যায়,চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিতে চাওয়া সত্ত্বেও বড় ভাই টিনের বেড়া দিয়ে বাধা সৃষ্টি করেছে। জমি না দিলে বাবাকে চিকিৎসা করাবে না বলে সাফ জানিয়ে দেয়। আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের কোনো অনুরোধই তারা শোনেনি।”

​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বড় ছেলে আব্দুল কাদির প্রকাশ্যে জমি না পাওয়া পর্যন্ত চিকিৎসা হতে দেবেন না বলে হুমকি দিয়ে বলেন, “আমার অংশের জমি লিখে না দেওয়া পর্যন্ত হাসপাতালে নিতে দেব না। এতে আমার জেল-ফাঁস হলেও পরোয়া করি না।” ঘটনাটি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের নজরে আসলে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।

বৃদ্ধের নাতি বাচ্চু মিয়া জানান, শত চেষ্টা সত্ত্বেও মামাদের বাধার কারণে তাঁরা নানাকে হাসপাতালে নিতে পারছিলেন না। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক আশ্বাসে ও পদক্ষেপে নানাকে উদ্ধার করা সম্ভব হয়।

​তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন মুরাদ জানান, ইউএনও সাহেবের নির্দেশে গ্রাম পুলিশের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ হাজী মুনসুর আলীকে চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

​শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা জানান, বিষয়টি জানার সাথে সাথেই স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বৃদ্ধকে উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা