• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে মা.দ.ক ও চু.রি প্রতিরোধে আলোচনা সভা এবং কমিটি গঠন কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধা.ক্কা.য় বিএনপি নেতা ও পুলিশের এসআই নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রতিমা উৎসব: বিসর্জনের আগে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা ‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ

শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ঝুট গুদাম দোকানপাট পুড়ে ছাই

​শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্থানীয় একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট এবং ঝুট ও তুলার গুদামসহ নানা স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

​বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। অবশেষে সকাল ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুনে একটি মসজিদ, স্যানিটারি দোকান, মুরগির দোকান, ভাঙারির দোকান এবং ঝুট ও তুলার গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো চিহ্নিত করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা