• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
শ্রীপুরে মা.দ.ক ও চু.রি প্রতিরোধে আলোচনা সভা এবং কমিটি গঠন কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধা.ক্কা.য় বিএনপি নেতা ও পুলিশের এসআই নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রতিমা উৎসব: বিসর্জনের আগে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা ‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ

শ্রীপুরে মা.দ.ক ও চু.রি প্রতিরোধে আলোচনা সভা এবং কমিটি গঠন

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাদক,চুরি,ডাকাতি,জুয়া প্রতিরোধে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীপুরের রহমতপুর বাঘমারা এলাকার ‘জামিয়াতুল আতফাল মাদ্রাসা’ মাঠে স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আলহাজ্ব কাজী মইনুদ্দীন আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

​আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের কোনো বিকল্প নেই। মাদক ও চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।”

​সভায় বক্তব্য রাখেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খোকন প্রধান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. টিপু সুলতান, সাবেক ছাত্রনেতা এস এম জাবেদ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল মন্ডল এবং যুবদল নেতা জহির খান।

​বক্তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশের পাশাপাশি স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে এলাকার মাদক প্রতিরোধ ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি শক্তিশালী কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে রহমতপুর ও বাঘমারা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল হবে এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশীল সমাজ গঠনে এটি কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা