• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপি.টুনিতে নি.হত-৩, পিকআপে আ.গু.ণ

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬


​গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

রবিবার ১০ মে ভোররাত, চারদিকে তখনো অন্ধকার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। জড়ো হয় কয়েকশ গ্রামবাসী।

​পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা ধাওয়া করে পিকআপসহ তিনজনকে আটকে ফেলে। উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। এক পর্যায়ে ক্ষোভের মুখে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।

​স্থানীয়রা জানায়, “এলাকায় বেশ কিছুদিন ধরেই গরু চুরির আতঙ্ক ছিল। ভোরে সন্দেহজনক গাড়ি দেখে আমরা চোর চোর বলে চিৎকার করি। পরে গ্রামবাসী মিলে তাদের ধাওয়া করে ধরে ফেলে।”

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

​নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী আমীন নামে একজনের পরিচয় পাওয়া গেছে, যার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

​কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ​মো. শহিদুল ইসলাম জানান,”আমরা খবর পাওয়ার সাথে সাথেই ফোর্স পাঠিয়েছি। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা