• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ শ্রীপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন সিলেটের দরগাহের দান-অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে নতুন আলোচনা সাবেক ডিসি সারওয়ার নারী শ্রমিকের মৃ.ত্যু.তে শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘ.র্ষে আ.হ.ত-১২, কারখানায় দুই দিনের ছুটি ঘোষনা শ্রীপুরে পৌর তাঁতী দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল কালীগঞ্জে শিক্ষার্থীদের স্মার্ট বোর্ড, বাইসাইকেল ও প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন-ছাগল বিতরণ শ্রীপুরে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন দুই যুগের অন্ধকারের অবসান, শ্রীপুরে দুই গ্রামের শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ ছুটি না পেয়ে সুপারভাইজারের পা ধরেও শেষ রক্ষা হলো না লিজার কারখানায় মৃ.ত্যু ; ৪ কারখানায় ব্যাপক ভাঙ.চুর ​৯ কোটি টাকার সড়ক ৮ মাসেই নদীতে: গাজীপুরে ঠিকাদারের গাফি.ল.তিতে ক্ষু.ব্ধ এলাকাবাসী

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে

Reporter Name / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ ​গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারি বনের পাশের কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। নিহত আসিফ দুই বছর আগে তৃতীয় বিয়ে করেন তার একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। সে আগেও দুটি বিয়ে করেছেন তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে সে তৃতীয় বিয়ে করে।এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী মীম আক্তার জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আসিফ। সাধারণত রাত ১০টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসতেন। তবে গত রাতে যথাসময়ে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পান। স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিতে থাকেন। সকালে গজারী বনে তার গলাকাটা লাশ মিলেছে।

​নিহতের মা আছমা বেগম জানান, ​”ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কেউ আমার ছেলের অটোরিকশাটি ফেলে রেখে যায়। অটোরিকশাটি দেখার পর থেকেই আমাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে সকালে খুঁজতে খুঁজতে বগারভিটা এলাকায় আসিফের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখি।” আমার ছেলেকে গত ১মাস আগে ব্যাংক থেকে লোনে টাকা তুলে ১লাখ ১০হাজার টাকা দিয়ে অটোরিকশা কিনে দিয়েছি।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীর ব্যবহারের কিছু সামগ্রী পাওয়া যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।​হত্যার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা