• বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
আজ ভাওয়াল জমিদার খান বাহাদুর আব্দু মিয়ার ৭৯তম মৃত্যুবার্ষিকী নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে মাস্টারপ্ল্যান কনসালটেশন সভা অনুষ্ঠিত গাজীপুর জেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কু.পিয়ে জ.খম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ফজলুল হক মিলন (এমপির) ভিজিএফ চাল বিতরণ ভারতীয় আ-গ্রাসন ও কোলকাতায় গনহারে মুসলমানদের উপর নি-র্যা-তনের বিরুদ্ধে শ্রীপুরে বি-ক্ষো-ভ মি-ছিল শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে

আজ ভাওয়াল জমিদার খান বাহাদুর আব্দু মিয়ার ৭৯তম মৃত্যুবার্ষিকী

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আজ ভাওয়াল জমিদার খান বাহাদুর আব্দু মিয়ার ৭৯তম মৃত্যুবার্ষিকী

মোহাম্মদ ইব্রাহিম খন্দকার
কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার, মুন্সী মুহাম্মদ সফদর খাঁর সুযোগ্য পুত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ভাওয়াল ফুলদী এস্টেটের প্রতিষ্ঠাতা জমিদার খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া)-এর ৭৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে, মঙ্গলবার (৫ জ্যৈষ্ঠ)।
এ উপলক্ষে রাজা মিয়া সমাজকল্যাণ ট্রাস্ট মরহুমের প্রতিষ্ঠিত ফুলদী জাবালী নূর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারতের আয়োজন করেছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও এলাকাবাসীসহ সকলকে উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া) ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বড়গাঁও হাটখোলা এবং ভূইয়াবো ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠাসহ তাঁর মালিকানাধীন ৬৯টি মৌজায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি প্রজাদের কল্যাণে বিভিন্ন এলাকায় পুকুর, মক্তব, মন্দির, মসজিদসহ নানা ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণ করেন।
এছাড়াও তিনি তৎকালীন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় মুসলিম লীগের অন্যতম সদস্য এবং জয়দেবপুর মহকুমা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সমাজ ও জনকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। পাশাপাশি তিনি ‘অনারারি ক্যাপ্টেন’ উপাধি ও ‘অর্ডার অব ব্রিটিশ ইন্ডিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পদক লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা