• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বি.ক্ষো.ভ ও মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রে.নে.ড ও টিয়ারশেল নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স.ন্ত্রা.স ও নৈ.রা.জ্যে.র প্রতিবাদে শ্রীপুরে বি.ক্ষো.ভ মিছিল শ্রমিকদের আন্দোলনের আড়ালে কার্যক্রম নি.ষি..দ্ধ আওয়ামী লীগের অ.গ্নি.স.ন্ত্রা.স ও নৈ.রা.জ্যের প্রতিবাদে শ্রীপুরে বি.ক্ষো.ভ মিছিল গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শ্রীপুরে রাতের আধারে সুফল বাগান থেকে ৪শ গাছ কে.টে ফেলে দু.র্বৃ.ত্ত.রা শ্রীপুরে জমকালো আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’ অনুষ্ঠিত শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লা’র মতবিনিময় ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত কাশিমপুর কারাগারে যা.ব.জ্জী.ব.ন সা.জা.প্রা.প্ত কয়েদির পে.ট থেকে মিলল অর্ধশতাধিক গ্যাস লা.ই.টা.র,নেইল কাটার ও ইটের টুকরা

ঝিনাইগাতীর সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ঝিনাইগাতীর সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
সোমবার (২৫ মে) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ২৩৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ এবং একটি কাভার্ড ভ্যান আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় মদ ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে তারা সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা