• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘ-র্ষে নিহত-২,আহত ২০

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা