• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
​শ্রীপুরে চারা গাছ ভাঙচুরের অভিযোগ অস্বীকার : উল্টো গাছ লাগিয়ে দৃষ্টান্ত গড়লেন বাচ্চু মিয়া ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ​শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ; তৃতীয় পর্যায়ের কার্ড পেলো ৬শ’ ৮০টি পরিবার ​ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকাওয়া বাস-ট্রাক সংঘ.র্ষ, আ.হত ১০ শেরপুর সীমান্তে নালিতাবাড়ী ভারতীয় ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক শ্রীপুরে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে দ্ব.ন্দ্বে সেলুন কর্মচারীকে পি.টি.য়ে গু.রু.তর জ.খ.ম ; থানায় অভিযোগ বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; বিএমএসএফের উদ্বেগ প্রকাশ শ্রীপুরে ব.জ্র.পাতে কৃষকের একটি গরুর মৃ.ত্যু শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-মিনিবাস ও কাভার্ডভ্যানের মধ্যে ত্রি.মুখী সং.ঘ.র্ষ শ্রীপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ জিয়াউল হক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজারে অবস্থিত পুরাতন ভবনের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণের প্রস্তাব বাতিল করে পূর্বের স্থানেই আধুনিক ভবন নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকার রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ,কাংশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, আঃ আজিজ ধলু সুরুজ্জামান মাস্টার, আবু সালেহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কাংশা ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম এ স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে। তাই জনগণের সুবিধা, সহজ যাতায়াত এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন ইউনিয়ন পরিষদ ভবনও পুরাতন ভবনের স্থানেই নির্মাণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণ করা হলে সাধারণ জনগণকে সেবা গ্রহণে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হবে। তাই জনস্বার্থ বিবেচনায় বর্তমান স্থানেই একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে কাংশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা