• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রী হত্যার মূল আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৩ (রংপুর)-এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মাসুদ রানা (৩৮) তার ওপর হামলা চালান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এতে রিশমা গুরুতর আহত হন।স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ঘটনার পর নিহতের বাবা জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উলিপুর থানার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল বলেন, ‘এ ধরনের নৃশংস অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা