• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে শিক্ষার্থীদের স্মার্ট বোর্ড, বাইসাইকেল ও প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন-ছাগল বিতরণ শ্রীপুরে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন দুই যুগের অন্ধকারের অবসান, শ্রীপুরে দুই গ্রামের শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ ছুটি না পেয়ে সুপারভাইজারের পা ধরেও শেষ রক্ষা হলো না লিজার কারখানায় মৃ.ত্যু ; ৪ কারখানায় ব্যাপক ভাঙ.চুর ​৯ কোটি টাকার সড়ক ৮ মাসেই নদীতে: গাজীপুরে ঠিকাদারের গাফি.ল.তিতে ক্ষু.ব্ধ এলাকাবাসী ৩ নভেম্বর সাধারণ নির্বাচন: নিউইয়র্ক প্রাইমারিতে বিজয়ীদের নাম ঘোষণা কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩ অনিন্দ্য প্রেম /মুহম্মদ আজিজুল হক হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, ‘গার্ডিয়ান এঞ্জেল’ কর নিয়ে নতুন বিতর্ক

দুই যুগের অন্ধকারের অবসান, শ্রীপুরে দুই গ্রামের শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘ দুই যুগের অন্ধকারের অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামের শতাধিক পরিবার। আর এই সংযোগের মাধ্যমেই শ্রীপুর উপজেলা সম্পূর্ণভাবে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২।

​শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে দীর্ঘদিন বিদ্যুৎ-বঞ্চিত থাকা এই শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

​স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধ ও দ্বন্দ্বের কারণে প্রায় দুই যুগ (২৪ বছর) ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল এই শতাধিক পরিবার। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নজরে আসলে তিনি দ্রুত ওই পরিবারগুলোতে বিদ্যুৎ সরবরাহের বিশেষ উদ্যোগ নেন। তাঁরই নির্দেশনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ দ্রুততার সাথে এক কিলোমিটার দীর্ঘ নতুন সঞ্চালন লাইন স্থাপন করে। দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছানোয় স্থানীয় বাসিন্দাদের মাঝে বইছে আনন্দের জোয়ার, ফিরেছে স্বস্তি।

​এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায় জানান, স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে তথ্য পাওয়ার পরপরই তাঁর নির্দেশনায় বিদ্যুৎ-বঞ্চিত এই পরিবারগুলোতে সংযোগ দেওয়ার কাজ শুরু হয়। এক কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনসহ যাবতীয় কারিগরি কাজ দ্রুত সম্পন্ন করে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। এর মাধ্যমে পুরো শ্রীপুর উপজেলা এখন শতভাগ বিদ্যুতায়নের গৌরব অর্জন করলো।

​বিদ্যুৎ সংযোগের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল্লাহ্ বন্দুকসি এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা