শ্রীপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন–২০২৬-এর অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ জুন (রবিবার) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. তোফায়েল হোসেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আল নাফিস এবং সহকারী সার্জন ডা. বিজন মালাকার।

এছাড়াও এমটি (ইপিআই) মাজেদ আহমেদ সোহাগ, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) জাহানারা শবনম, এএইচআই মো: আমিরুজ্জামান, পরিসংখ্যানবিদ জহিরুল ইসলাম এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে উপজেলার নির্দিষ্ট ও যোগ্য বয়সী সকল শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত ও সুস্থ রাখতে সকল যোগ্য বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই জাতীয় ক্যাম্পেইন সফল করার জন্য উপজেলার সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।