• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক প্রত্যাশা পত্রিকা ও ৭১ টিভি ‘র শ্রীপুর প্রতিনিধি আব্দুস সালাম রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাস (সমাজ ও মানবোন্নয়ন সংস্থা)’র পরিচালক সানোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক মোতাহার হোসেন, বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভার শুরুতেই শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন,মাঠ পর্যায়ে দুর্বল পর্যবেক্ষণ, মূল্যায়ন, বাস্তব চিত্র ও করণীয় বিষয়ে আলোচনা করেন, সমাস পরিচালক সানোয়ার উদ্দিন। আলোচনায় অংশ নেন স্থানীয় সাংবাদিক এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সের কার্যক্রমকে আরো সক্রিয় করে নিয়মিত মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, পাবলিক স্পেসে দৃশ্যমান “নো স্মোকিং”সাইনেজ বাধ্যতামূলক করে তামাকজাত দ্রব্যের কর বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।

উপস্থিত বক্তারা আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন কার্যক্রম ও বাস্তবায়ন না হলে পরোক্ষ ধূমপানসহ নানা স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাবে। প্রশাসনিক প্রতিবেদন যাই হোক না কেন মাঠ পর্যায়ে তামাক সেবনের বাস্তবতা ভিন্ন। এ কারণে সকলেই স্থানীয় প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও নাগরিক সমাজকে সম্মিলিত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবেই আমাদের লক্ষ্য তামাকমুক্ত সমাজ গড়তে সক্ষম হব।

সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ন- সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি রাতুল মন্ডল, এশিয়ান টেলিভিশনের কবির সরকার, গ্লোবাল টিভির সোলাইমান মোহাম্মদ , এন টিভির অনলাইন প্রতিনিধি আব্দুর রউফ রুবেল, সারেজমিন পত্রিকার জুনায়েত আকন্দ ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা