• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যার রহস্য উদঘাটন

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

জি-নিউজ ডেস্কঃ
নরসিংদীর মাধবদীতে কিশোরীকে সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। মেয়ের কথিত অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে সৎ বাবা আশরাফ আলী একাই গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদ ওরফে নূরা ও হযরত আলীও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। অপরদিকে আসামি হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার কিশোরী হত্যার ১০-১২ দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে হযরত আলীর বাড়িতে দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ জানতে পারে, কিশোরীর সৎ বাবা আশরাফ আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি রাতে তাকে তার এক সহকর্মী সুমনের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীকে হত্যা করেন। পরে পুলিশ আশরাফ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

আশরাফ আলী তার জবানবন্দিতে উল্লেখ করেন, সৎ মেয়ের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন। এছাড়া এসব কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় তিনি তাকে হত্যা করেছেন বলে জানান।

চাঞ্চল্যকর এই কিশোরী হত্যা মামলায় মূল আসামি সৎ বাবা আশরাফ আলীসহ প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরা এবং চারজন ধর্ষকসহ এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশরাফ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মোয়াকুড়া গ্রামের কুব্বাত আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা