গাজীপুরের কালীগঞ্জে ৪ পুরিয়া হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আল-আমিন মিয়া (৩৪) ও আজিজুল সিকদার (৪৫)। কালীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেন। উদ্ধার হওয়া মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে ৪ পুরিয়া হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আল-আমিন মিয়া (৩৪) ও আজিজুল সিকদার (৪৫)।
কালীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেন। উদ্ধার হওয়া মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া
নির্বাহী সম্পাদক : মোঃ আরিফ মন্ডল DHAKA OFFICE: R H HOME CENTER 74/B/1,2ND FLOOR, GREEN ROAD, DHAKA 1215.
GAZIPUR OFFICE: NORTH SAYABITHI,F-262 JORPOKOR, GAZIPUR CITY CORPORATION GAZIPUR 1700
SREEPUR OFFICE: JINNAT SUPER MARKET 2ND FLOOR, THANA MOOR SREEPUR, GAZIPUR.
Phone : 01613485656
GNEWSBDG@GMAIL.COM
Follow me facebook