• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক শ্রীপুরে মা.দ.কের বিরুদ্ধে ফুঁ.সে উঠেছে গ্রামবাসী: মা.দ.ক কারবারিদের সামাজিক ব.য়.ক.টের হুঁ.শি.য়ারি ছাত্র-জনতার বিজয়ের ২য় বর্ষপূর্তিতে শ্রীপুরে বিএনপির বিজয় মিছিল টঙ্গীতে অভিনব কায়দায় স্কুটির বক্সে ৯৬ বোতল ফে.ন.সি.ডি.ল পাচারকালে আ.ট.ক ১ ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গাজীপুর সিটি প্রশাসকের শ্রদ্ধা গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত টঙ্গীর হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অ.ভি.যান: বিপুল পরিমাণ হি.রো.ইন, দেশীয় অ.স্ত্র ও নগদ টাকাসহ গ্রে.প্তা.র ২ শ্রীপুরে পি.স্ত.ল সদৃশ লাইটার দেখিয়ে টিকটক ও যৌ.তু.কের জন্য স্ত্রীকে নি.র্যা.ত.ন: যুবক গ্রে.প্তা.র ভাবিকে বি.য়ে, শাশুড়িকেও বি.য়ে.র হু.ম.কি! শ্রীপুরে দুই শি.শু সন্তানসহ স্ত্রীকে ঘ.র.ছাড়া করল স্বামী দুধ দিয়ে গোসল ও মায়ের মাথায় হাত রেখে শপথ: দল ছাড়লেন বিএনপি নেতা

শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক

মোঃ জিয়াউল হক,শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে চালানটি জব্দ করে। জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা