• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
শ্রীপুরে প্রায় ৮ হাজার পিস ই.য়া.বা.সহ এক মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র ​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

শ্রীপুরে মেয়র পদপ্রার্থী নাসিম মণ্ডলের উঠান বৈঠক: আধুনিক ও জনবান্ধব পৌরসভার প্রতিশ্রুতি

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

  1. শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুনিবাড়ী সংলগ্ন এলাকায় মেয়ার পদপ্রার্থী মো. নাসিম মণ্ডলের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এই বৈঠকে স্থানীয় সাধারণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

​মো. বাদলের সভাপতিত্বে এবং খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. নাসিম মণ্ডল।

​উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে এলাকার বেহাল রাস্তাঘাট, দুর্বল যোগাযোগব্যবস্থা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মতো দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শুনেন নাসিম মণ্ডল। বৈঠকে স্থানীয়রা তাঁদের নানা প্রত্যাশা ও বঞ্চনার চিত্র তুলে ধরলে তিনি সেসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে পৌর এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন।

​বক্তব্যে নাসিম মণ্ডল বলেন, ​”জনগণের দ্বারে গিয়ে তাঁদের কথা শোনা এবং সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করেই টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই। নির্বাচিত হলে দল-মত কিংবা শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে।”

​শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি দল-মত নির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

​স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের জনসাধারণের এ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে শ্রীপুর পৌর এলাকায় নাসিম মণ্ডলের নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা