• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল ন্যায়-ইনসাফে উন্নত বরমী গড়তে চান জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন চুরি-ছি.ন.তা.ই ও মা.দ.কের দৌরাত্ম্যে অতিষ্ঠ শ্রীপুরবাসী, অ.প.রা.ধী.দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মোঃ জিয়াউল হক,
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক(এআরপি)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । স্কুলের শিক্ষার্থীরা সকাল ১১ টার সময় বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধনে অংশ গ্রহণ করে । এ সময় শিক্ষার্থীরা জানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে । আমাদের স্যার অত্যান্ত ভালো মানুষ তিনি দূর্নীতির সাথে জড়িত নয় বলে সঠিক তদন্ত দাবি করেন । একই সময় পাইকুড়া বাজারের এলাকাবাসীও প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মানববন্ধন করেন সুষ্ঠু তদন্ত দাবি করেন। মানববন্ধনে এলাকাবাসী সহ শিক্ষার্থীরা অভিযোগটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্যে প্রণোদিত বলে জানান । মনিরুজ্জামান তুষার শিক্ষা অধিদপ্তর সহ নানান জয়গায় অভিযোগটি দায়ের করেন । অভিযোগে প্রধান শিক্ষক মতিউর রহমান অর্থ আত্মসাৎ, নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগ করেন। প্রধান শিক্ষক মতিউর রহমান জানান আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনয়ন করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা বানোয়াট তদন্ত হলে সত্য উদঘাটন হবে। সকালে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত দূর্নীতির অভিযোগ ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে শিক্ষার্থীদের নিয়ে আইন বহির্ভূত ভাবে যে মানববন্ধন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন অভিযোগকারী মনিরুজ্জামান তুষার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা