• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩ ​“ক্ষমতা নয়, সেবা করতে চাই”—২ নং গাজীপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরকার বিক্রয়বিদ্যার বিবর্তন ও আধুনিক সেলস পেশা নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের বই

মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
​গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আমীর উদ্দিনের সভাপতিত্বে এবং খোরশেদের সঞ্চালনায় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার নাগরিক দুর্ভোগ, মাদক সমস্যা ও কিশোর অপরাধসহ নানা সংকট তুলে ধরেন। উপস্থিত বক্তারা এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সুনিশ্চিত করা এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

​সভায় মো. নাসিম মন্ডল বলেন, “শ্রীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা বানাতে হলে জনগণের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি তরুণদের জন্য খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলে এলাকার অধিকার ও মৌলিক সেবাগুলো নিশ্চিত করে একটি সুন্দর শ্রীপুর গড়া সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা