গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ফজলুল হক আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহীদ উল্লাহকে সভাপতি করার পক্ষে মত দেন বক্তারা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগ কামনা করেন তাঁরা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মশাখালী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মশাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিটন ফকির, তাঁতি দলের পাগলা থানার যুগ্ম আহ্বায়ক রাজু ফকির, রাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল হোসাইন, আলাল আহম্মেদ, ছফির উদ্দিন মাস্টার, মজিবুর রহমান ও যুবদল নেতা সুলতান মিয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকেরা।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে কয়েকজনের নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে রয়েছেন মশাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দক্ষিণ ময়মনসিংহ প্রজন্ম দলের সদস্য সবুজ ফকির, শাহজাহান সরকার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহীদ উল্লাহ।
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে মো. শহীদ উল্লাহকে সভাপতি করার পক্ষে মত দেন তাঁরা। তাঁকে সভাপতি নির্বাচিত করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর সহযোগিতা ও উদ্যোগ কামনা করেন বক্তারা।