• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রতিমা উৎসব: বিসর্জনের আগে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা ‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে চাঁ.দা না পেয়ে ঘরবাড়ি ভা.ঙ.চু.রের অভিযোগে সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা

শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় লায়ন ক্লাব অব মাওনার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আসাদুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি এস এম মাহবুবুল হাসান হান্নান এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি। এছাড়াও লায়ন ক্লাবের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

​দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা সচেতনতা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং গাছের চারা তুলে দেন অতিথিরা।
​আয়োজনের বিষয়ে স্থানীয় উদ্যোক্তা মাজাহারুল ইসলাম বলেন, “আমাদের ক্লাব দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার ধারাবাহিকতায় আমরা এ উদ্যোগ নিয়েছি। শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে এবং দিনব্যাপী মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা