• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
শ্রীপুরে মা.দ.ক ও চু.রি প্রতিরোধে আলোচনা সভা এবং কমিটি গঠন কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধা.ক্কা.য় বিএনপি নেতা ও পুলিশের এসআই নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রতিমা উৎসব: বিসর্জনের আগে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা ‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধা.ক্কা.য় বিএনপি নেতা ও পুলিশের এসআই নি.হ.ত, আ.হ.ত ২

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত, আহত ২

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া একটি কাভার্ডভ্যানের ধাক্কায় স্থানীয় এক বিএনপি নেতা ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন,মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা: কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিল। কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় সড়কের পাশে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থামানো হয়। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়।

​পুলিশের ভাষ্যমতে, ধাক্কা দেওয়ার পর এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানের সঙ্গে আটকে যান। চালক তাকে প্রায় অর্ধ কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয় রিকশাচালক ও পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

​অবস্থা গুরুতর হওয়ায় এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এসআই মিজানুরের মৃত্যু হয়। এছাড়া আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পিএসআই জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা