• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে চুরি’র মামলায় আটককৃতদের শা.স্তি ও মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে নে.শা.র টাকা না পেয়ে বাবাকে পি.টি.য়ে হ.ত্যা শ্রীপুরে পৈত্রিক জমি থেকে গাছ কেটে জব.র.দ.খ.লের চেষ্টার অভিযোগ শ্রীপুরে জমি বিরোধে মা-ছেলেকে মা.র.ধ.রের অভিযোগ শ্রীপুরে ১২০ পিস ই.য়া.বা উদ্ধার; এক পুলিশ কনস্টেবলসহ গ্রে.প্তা.র-৩ শ্রীপুরে বর্জ্যবাহী লরি.চা.পা.য় সাবেক বিএনপি নেতার ম.র্মা.ন্তি.ক মৃ.ত্যু; চালক আ.ট.ক শ্রীপুরে মা.দ.ক ও চু.রি প্রতিরোধে আলোচনা সভা এবং কমিটি গঠন কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধা.ক্কা.য় বিএনপি নেতা ও পুলিশের এসআই নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা

শ্রীপুরে নে.শা.র টাকা না পেয়ে বাবাকে পি.টি.য়ে হ.ত্যা

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

​শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে গভীর রাতে স্ত্রীকে মারধোর। পুত্রবধুর চিৎকারে তার শশুর আব্দুল সামাদ (৬২) এগিয়ে গেলে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ তার ছেলের বিরুদ্ধে।

​সোমবার (২৬ অক্টোবর) ভোর ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন। নিহত আব্দুল সামাদ ওই গ্রামেরই মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তিনি তাঁর স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। পরে তাকে মারধর শুরু করেন। তার চিৎকারে আব্দুল সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে এবং মাথা ও বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আব্দুল সামাদ মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

​পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা