• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”— শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ​গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘নয়নপুর ২৫কে রান’ ম্যারাথন অনুষ্ঠিত গাজীপুরে সেপটিক ট্যাংক বি.স্ফো.র.ণে পোশাকশ্রমিক নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে জেন্ডার স্টেরিওটাইপ ও নারী নির্যাতন রোধে সামাজিক ঐক্যের আহ্বান শ্রীপুরে চুরি’র মামলায় আটককৃতদের শা.স্তি ও মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে নে.শা.র টাকা না পেয়ে বাবাকে পি.টি.য়ে হ.ত্যা শ্রীপুরে পৈত্রিক জমি থেকে গাছ কেটে জব.র.দ.খ.লের চেষ্টার অভিযোগ শ্রীপুরে জমি বিরোধে মা-ছেলেকে মা.র.ধ.রের অভিযোগ শ্রীপুরে ১২০ পিস ই.য়া.বা উদ্ধার; এক পুলিশ কনস্টেবলসহ গ্রে.প্তা.র-৩ শ্রীপুরে বর্জ্যবাহী লরি.চা.পা.য় সাবেক বিএনপি নেতার ম.র্মা.ন্তি.ক মৃ.ত্যু; চালক আ.ট.ক

শ্রীপুরে জেন্ডার স্টেরিওটাইপ ও নারী নির্যাতন রোধে সামাজিক ঐক্যের আহ্বান

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে জেন্ডার স্টেরিওটাইপ ও নারী নির্যাতন রোধে সামাজিক ঐক্যের আহ্বান

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
“লিঙ্গ নয়, যোগ্যতাই পরিচয়”— এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক কমিউনিটি অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্পের আওতায় যুগান্তর যুব সংঘের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

​শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ আউয়াল ফরাজীর সভাপতিত্বে এবং যুগান্তর যুব সংঘের সভাপতি শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাহিদ ভূঞা বলেন, “নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা কেবল নারীর একার বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। বৈষম্যমূলক মানসিকতা পরিবর্তন, সিদ্ধান্ত গ্রহণে নারীর সুযোগ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সচেতন করার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মণ্ডল,সাংবাদিক রাতুল মন্ডল।

​সভায় জেন্ডারভিত্তিক প্রচলিত বৈষম্য দূর করা, পরিবার ও সমাজে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা তরুণদের নিজ নিজ অবস্থান থেকে বৈষম্যহীন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যুব সংগঠক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা