শ্রীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লা’র মতবিনিময় ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আক্তারুজ্জামান শামীম (মোল্লা) এর সমর্থনে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর বরমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাড়ারণ গ্রামের (খলারটেক) এলাকায় এ গ্রাম্য বৈঠকের আয়োজন করা হয়।

৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার কাজীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা মো: ইরাদ আহমেদের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: আক্তারুজ্জামান শামীম মোল্লা।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান শামীম মোল্লা এলাকাবাসীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করার জোরালো প্রতিশ্রুতি প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সার্জেন্ট (অব:) আব্দুল মতিন, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো: খোরশেদ আলম, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: মাসুম আহমেদ, সাবেক ছাত্রনেতা মাহবুব আলম এবং স্থানীয় মুরুব্বি মো: বাতেনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে স্থানীয় সাধারণ মানুষ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।