শ্রীপুরে জমকালো আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’ অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্টটি এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. নাসিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: বাচ্চু মিয়া, শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বি.এ, যুবদল নেতা খোরশেদ আলম সহ স্থানিয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী নাসিম মন্ডল বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরন করা হয়।টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।