• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শ্রীপুরে রাতের আধারে সুফল বাগান থেকে ৪শ গাছ কে.টে ফেলে দু.র্বৃ.ত্ত.রা শ্রীপুরে জমকালো আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’ অনুষ্ঠিত শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লা’র মতবিনিময় ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত কাশিমপুর কারাগারে যা.ব.জ্জী.ব.ন সা.জা.প্রা.প্ত কয়েদির পে.ট থেকে মিলল অর্ধশতাধিক গ্যাস লা.ই.টা.র,নেইল কাটার ও ইটের টুকরা শ্রীপুরে আ.লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে বি.ক্ষো.ভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত সেন্টমার্টিন রুটে ৩টি পর্যটক জাহাজ চলাচলের অনুমতি দিল বিআইডব্লিউটিএ

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ইয়াসির আকরাম পলাশকে সভাপতি, আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

​সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল।

​দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

​এদিকে, নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা