• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

গাজীপুরে র‍্যাবের অভিযানে ৯৩ বোতল বেদেশী মদ উদ্ধার

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

গাজীপুরে র‌্যাব-১  এর অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯ দশমিক ৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করে র‍্যাব তবে অভিযানে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

র‌্যাব সুত্রে জানাযায়, বৃহস্পতিবার ২ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ময়মনসিংহ জেলা থেকে একটি প্রাইভেটকারে করে অবৈধ বিদেশি মদের একটি চালান গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৭-৩১৮৯) থামিয়ে তল্লাশি করলে গাড়িটির পেছনের অংশে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা মদ ও জব্দ করা প্রাইভেটকারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা