• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শ্রীপুরে অটোরিকশা চালককে অপহরণের ঘটনায় গ্রেপ্তার-৩

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার ধুনট উপজেলার আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০) এবং শ্রীপুরের বেড়ায়দেরচালা এলাকার আদম বেপারী বাবু (৩২)। তারা সবাই শ্রীপুর পৌরসভার বেড়ায়দেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আতাউর রহমান (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরের বেড়ায়দেরচালা এলাকায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে আসাদুল ইসলামের দোকানে আটকে রাখা হয়। সেখানে তাকে কাঠের বাটাম দিয়ে মারধর করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অপহরণকারীরা আতাউরের কাছ থেকে নগদ ৩৭ হাজার টাকা এবং তার বিকাশে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে মুক্তিপণের বাকি টাকার জন্য তাকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) অপহরণকারীদের দেওয়া মোবাইল নম্বর থেকে আতাউরের স্বজনদের কাছে ফোন করে পুনরায় টাকা দাবি করা হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত চালককে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই লাল চান জানান, সোমবার রাতেই ভুক্তভোগীর বড় ভাই রেজাউল করিম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে এনামুল ও আদম বেপারীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামি আসাদুল ইসলাম ও ভুক্তভোগী আতাউর রহমানকে বুধবার জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা