• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

কাপাসিয়া’য় পৃথক স্থানে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত একটি এসকেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে ও বিকেলে উপজেলার চাঁদপুর ও তরগাঁও ইউনিয়নে পৃথক এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।

আদালত সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৈশাধামনা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি এসকেভেটর জব্দ করা হয়। পরে বিকেল ৩টার দিকে তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাটের পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যক্তিকে তাৎক্ষণিক এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। তিনি ববলেন, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা