• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

শ্রীপুরে স্বামীর ছু.রি.কা.ঘা.তে এক গৃহবধূর মৃ.ত্যু,হাসপাতালে তিন সন্তানের আ.হা.জারি

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে রুমা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ০৬ মার্চ বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজার এলাকায় পারটেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার রুমা নেত্রকোনা জেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। অভিযুক্ত রুমার স্বামী রতন মিয়া(৪০) একই এলাকার মরম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের বোনের মেয়ে খোদেজা জানান,খালা রুমা কে নিয়ে খালুর বাসা থেকে কাপড় আনতে যাই। চলে আসার সময় খালু পেছন থেকে খালাকে ডাকতে থাকে। তাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকায় খালা না দাড়িয়ে চলে আসতে থাকেন। এ সময় খালো ছুড়ি হাতে নিয়ে বলে তোকে মারার জন্য বানিয়েছি। পরে মুহূর্তে দৌড়ে এসে খালাকে পেছন থেকে ছুড়িকাঘাত করে। খালা মাটিতে লুটিয়ে পড়ে। খালু দৌড়ে পালিয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, রতন মিয়ার স্ত্রী সন্তান রয়েছে।
রুমার তার দ্বিতীয় স্ত্রী। রুমার সন্তানদের হত্যার ভয় দেখিয়ে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে রতন। চার বছর পূর্বে তিন সন্তানের জননী রুমাকে বিয়ে করে রতন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। রুমা তার ছেলেদেরকে নিয়ে পৃৃথক বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন।পারিবারিক বিরোধের কারণে রতন রুমাকে ছুড়িকাঘাত করে হত্যা করে।

নিহতের ছেলে আশিক জানান, ওই লোকটা আমাদেরকে হত্যার ভয় দেখিয়ে বাবাকে ডিভোর্স দিতে বাধ্য করে। আমাদের বাঁচাতে মা, বাবাকে ডিভোর্স দেন। নিরুপায় হয়ে ওই লোকটাকে বিয়ে করতে বাধ্য হন। সে প্রায় সময়ই আমার মাকে মারপিট করত। আমরা তিন ভাই মাকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকি। পারিবারিক কলহের কারণে ওই লোকটা আজ আমার মাকে ছুরি মেরে হত্যা করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ আল নাফিজ জানান,বিকেল ৪টা ৫০ মিনিটে ওই নারীকে স্বজনরা মৃত অবস্থায় নিয়ে আসে।তাৎক্ষনিক আমরা পুলিশের খবর দেই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান, খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত রুমার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত রতন মিয়া পলাতক রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা