• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
শ্রমিকদের আন্দোলনের আড়ালে কার্যক্রম নি.ষি..দ্ধ আওয়ামী লীগের অ.গ্নি.স.ন্ত্রা.স ও নৈ.রা.জ্যের প্রতিবাদে শ্রীপুরে বি.ক্ষো.ভ মিছিল গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শ্রীপুরে রাতের আধারে সুফল বাগান থেকে ৪শ গাছ কে.টে ফেলে দু.র্বৃ.ত্ত.রা শ্রীপুরে জমকালো আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’ অনুষ্ঠিত শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লা’র মতবিনিময় ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত কাশিমপুর কারাগারে যা.ব.জ্জী.ব.ন সা.জা.প্রা.প্ত কয়েদির পে.ট থেকে মিলল অর্ধশতাধিক গ্যাস লা.ই.টা.র,নেইল কাটার ও ইটের টুকরা শ্রীপুরে আ.লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে বি.ক্ষো.ভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে মিজান হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে বহনকৃত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত মিজান পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় থানার এসআই ওসমান গণি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা