• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃ.ত্যু

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের বাসিন্দা ও জাকির হোসেনের ছেলে। সে বাড়ির পাশ্ববর্তী নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। অপর ঘটনায় নিহত সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা দু’জনই স্থানীয় শিল্প কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা নগরহাওলা গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জিহাদ। দীর্ঘ সময় জিহাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরপাড়ে জিহাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে জিহাদের মরদেহ তুলে জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বান্ধবী ও সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা