• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে শিক্ষার্থীদের স্মার্ট বোর্ড, বাইসাইকেল ও প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন-ছাগল বিতরণ শ্রীপুরে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন দুই যুগের অন্ধকারের অবসান, শ্রীপুরে দুই গ্রামের শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ ছুটি না পেয়ে সুপারভাইজারের পা ধরেও শেষ রক্ষা হলো না লিজার কারখানায় মৃ.ত্যু ; ৪ কারখানায় ব্যাপক ভাঙ.চুর ​৯ কোটি টাকার সড়ক ৮ মাসেই নদীতে: গাজীপুরে ঠিকাদারের গাফি.ল.তিতে ক্ষু.ব্ধ এলাকাবাসী ৩ নভেম্বর সাধারণ নির্বাচন: নিউইয়র্ক প্রাইমারিতে বিজয়ীদের নাম ঘোষণা কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩ অনিন্দ্য প্রেম /মুহম্মদ আজিজুল হক হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, ‘গার্ডিয়ান এঞ্জেল’ কর নিয়ে নতুন বিতর্ক

শ্রীপুরে কামার পল্লীতে ব্যস্ত সময় পার করছেন কামাররা

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ ঈদুল আজহার আর মাত্র বাকি কিছুদিন। পবিত্র ঈদুল আজহা ও কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে ব্যস্ত সময় পার করছেন কামাররা। দিন-রাত চলছে দা, বটি, ছুরি ও চাপাতি তৈরি এবং শান দেওয়ার কাজ। কয়লার গনগনে আগুন আর হাতুড়ি পেটানোর শব্দে মুখর এখন কামার পট্টিগুলো। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় এবার কোরবানির সরঞ্জামের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

উপজেলার বরমী বাজারে গিয়ে দেখাযায় কামার শালাগুলোতে এখন দম ফেলার ফুসরত নেই কারিগরদের। কয়লার আগুন আর হাতুড়ি পেটানোর শব্দে মুখর এখন কামার পট্টিগুলো। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জ্বলছে আগুনের শিখা। লোহা পিটিয়ে তৈরি হচ্ছে ছুরি, চাপাতি, দা, বটিসহ পশু জবাই ও মাংস কাটার নানা সরঞ্জাম। পুরনো সরঞ্জামগুলোতে শান দিতেও ভিড় করছেন অনেকে। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় এবার কোরবানির সরঞ্জামের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন কর্মকাররা।

ব্যবসায়ী হাসেন আলী জানান,​ ​”কয়লার বস্তা আর কাঁচা লোহার দাম এবার অনেক বেশি। দিন-রাত খাটাখাটনি করা লাগতাছে। ঈদের এই সময়টায় আমাদের একটু লাভ হয়, তাই কষ্ট হলেও কাজ করে যাচ্ছি।” তবে অন্যান্য বছর থেকে এ বছর বেচা কেনা খুব কম। সময় মাত্র কদিন আছে আশা করছি বেচা কেনা হবে।

বরমী বাজারের ব্যবসায়ী স্বপন কর্মকার বলেন, আকার ও মানভেদে একেকটি ছোট ছুরি বিক্রি হচ্ছে ৫০ থেকে ২০০ টাকায়। চামড়া ছাড়ানোর ছুরি মিলছে ১০০ থেকে ৩০০ টাকায়। আর ভারী চাপাতি ও দা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এবছর বেচা কেনা ভালো না,দেখাযাক কি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা