• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
​শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডু.বে দুই স্কুলছাত্রের মৃ.ত্যু গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অ.ব.রোধ হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই

শ্রীপুরে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে দ্ব.ন্দ্বে সেলুন কর্মচারীকে পি.টি.য়ে গু.রু.তর জ.খ.ম ; থানায় অভিযোগ

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে টিভিতে বিশ্বকাপ ফুলবল খেলা দেখা নিয়ে কথাকাটাকাটি জেরে এক সেলুন কর্মচারীকে পিটিয়ে গুরুতর জখম ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় মো: আতাউর রহমানের ছোট ভাই মো: আঃ মতিন (৩৫) গুরুতর রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৪ জুন বিকাল ৪টার দিকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি সফটেক্স মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দাখিল করে। ভুক্তভোগী আহত আব্দুল মতিন (৩৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাগভাঙা গ্রামের মোঃ বাবু শেখের ছেলে। শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মাসুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

অভিযুক্তরা হলো, মো: হাবিব (২৩), মো: হাসিব (১৯), মো: মাসুদ (৪৫) ও মো: হাসান (১৯)। তারা সবাই আনসার রোড সফটেক্স ফ্যাক্টরির মোড় এলাকার জালুর বাড়ির ভাড়াটিয়া।

​অভিযোগ সূত্রে জানা যায়, রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে দন্ধের জেরে মাসুদ গং হামলা চালিয়ে মো: আতাউর রহমানের ছোট ভাই মো: আঃ মতিন (৩৫) গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তার পরিবার তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ভর্ভি হয়ে চিকিৎসকা নেওয়ার পরামর্শদেন।

​ঘটনার বিবরণীতে বাদী উল্লেখ করেন, গত ১৪ জুন ভোর ৪টার দিকে বিবাদীরা দা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতাউর রহমানের ভাড়া বাসার সামনে আসে। সেখানে তারা আঃ মতিনকে একাকী পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। মারধরের একপর্যায়ে বিবাদীরা আঃ মতিনের বুক পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি তদন্ত করছে শ্রীপুর থানা পুলিশ।

ঘটনা সম্পর্কে জানতে মাসুদ ও হাবিবের সাথে মোঠুফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানা এসআই জুনায়েদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করাহবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা