• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শ্রীপুরে জুট গোডাউনে ভয়াবহ আগুন: ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুট গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে শ্রীপুর পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে ওই জুট গোডাউনটি পরিচালনা করতেন। ভোরের দিকে স্থানীয়রা হঠাৎ গোডাউনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

​সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভেতরের অংশ পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

গোডাউন মালিকদের একজন হাবিবুর রহমান বলেন, ভোরে লাগা এই আগুনে তাঁদের গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

​শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান,​”ভোর ৫টা ৫৩ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর নিশ্চিত কারণ জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা