• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই শ্রীপুরে পাওনাদারের ষ.ড়.য.ন্ত্র ও পুলিশের গা.ফি.ল.তি.তে যুবকের মৃ.ত্যু.র অ.ভি.যোগ: বাবার কবরের পাশে অবুঝ শি.শু জাতীয় দৈনিক “খবরের আলো” সম্পাদক’কে হুমকি! পল্লবী থানায় জিডি শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রশংসিত HTC Local 6- মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হা.ম.লা

কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গোসলের গোপন ভিডিও ধারণের অপরাধে ফুলচান নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর এলাকায় এক কিশোরী গোসল করার সময় অভিযুক্ত যুবক ফুলচান গোপনে তার ভিডিও ধারণ করছিল। বিষয়টি টের পেয়ে কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা হাতেনাতে তাকে ধরে ফেলে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

​সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে পৌঁছায়। অপরাধ স্বীকার করায় আদালত পরিচালনা করে অভিযুক্ত ফুলচানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইভটিজিং ও নারীদের সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে সাজা পরোয়ানা দিয়ে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা