• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার গাজীপুরে গোয়েন্দা পু্লিশের অ.ভি.যানে চো.রাই মোটরসাইকেল চক্রের হোতা গ্রে.ফ.তার ; ৩৩টি মোটরসাইকেল উদ্ধার শ্রীপুরে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে দখলকারীদের হা.ম.লা : রেঞ্জ অফিসারসহ আ.হত ১৬, গাড়ি ভাঙচুর সিলেটে সারওয়ার আলমকে ঘিরে আলোচনা অব্যাহত, ফিরতে চান না সপদে’—দাবি ঘনিষ্ঠ সূত্রের যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশে সুপ্রিম কোর্টের না শেরপুর সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ শ্রীপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন সিলেটের দরগাহের দান-অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে নতুন আলোচনা সাবেক ডিসি সারওয়ার নারী শ্রমিকের মৃ.ত্যু.তে শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘ.র্ষে আ.হ.ত-১২, কারখানায় দুই দিনের ছুটি ঘোষনা

শ্রীপুরে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ভুঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান,শ্রীপুর ইউসিসিএর সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। কৃষি উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।

তিনি আরও বলেন, কৃষিকাজে কোনো ধরনের সমস্যা দেখা দিলে কৃষকদের উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা উচিত। কৃষি বিভাগের কর্মকর্তারা সব সময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা