• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল

Reporter Name / ১৫৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গাজীপুরঃ বিদেশ থেকে দেশে ফেরার পর গাজীপুরে একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ২ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে একটি মিছিল বের হয়। ভিডিওতে প্রায় এক থেকে দেড়’শ মানুষকে মিছিলে অংশ নিতে দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে আরও দেখা যায়, মিছিল শেষে বক্তব্য দেন নাসির মোড়ল। তিনি উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন,‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’

বক্তব্যে তিনি আরও বলেন, ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই। আমরা রাজপথ ছাড়িনি।’

এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের ‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি’, ‘মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এটি আমাদের থানা এলাকার মধ্যে নয়। ঘটনাস্থল জয়দেবপুর থানার আওতাভুক্ত।’

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ‘স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা