• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি’র ত্রাণের চেক ও চাল বিতরণ গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল ত্রিশালে বন্ধুর বাড়ি যাওয়া হলো না দুই বন্ধুর; শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ.র্ষে দুইজনের মৃ.ত্যু ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার গাজীপুরে গোয়েন্দা পু্লিশের অ.ভি.যানে চো.রাই মোটরসাইকেল চক্রের হোতা গ্রে.ফ.তার ; ৩৩টি মোটরসাইকেল উদ্ধার শ্রীপুরে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে দখলকারীদের হা.ম.লা : রেঞ্জ অফিসারসহ আ.হত ১৬, গাড়ি ভাঙচুর সিলেটে সারওয়ার আলমকে ঘিরে আলোচনা অব্যাহত, ফিরতে চান না সপদে’—দাবি ঘনিষ্ঠ সূত্রের যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশে সুপ্রিম কোর্টের না শেরপুর সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

ত্রিশালে বন্ধুর বাড়ি যাওয়া হলো না দুই বন্ধুর; শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ.র্ষে দুইজনের মৃ.ত্যু

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—শরীয়তপুরের জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।সোলেমান কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

​পুলিশ ও নিহত কাওসারের পরিবার সূত্রে জানা যায়, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাওসার দুটি মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়।

​মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা