• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই শ্রীপুরে পাওনাদারের ষ.ড়.য.ন্ত্র ও পুলিশের গা.ফি.ল.তি.তে যুবকের মৃ.ত্যু.র অ.ভি.যোগ: বাবার কবরের পাশে অবুঝ শি.শু জাতীয় দৈনিক “খবরের আলো” সম্পাদক’কে হুমকি! পল্লবী থানায় জিডি শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রশংসিত HTC Local 6-

চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে — মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ (২৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই তিনি রাষ্ট্রপতির পদে থাকার নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছিলেন। সেই সময় থেকেই জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশ খেলাফত মজলিস ধারাবাহিকভাবে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল।

নেতৃদ্বয় বলেন, সে সময় বিএনপি দলীয় রাজনৈতিক স্বার্থে সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবির পক্ষে অবস্থান নেয়নি; বরং তাঁকে রাষ্ট্রপতির পদে বহাল রাখার পরিবেশ সৃষ্টি করেছিল। আজ বিএনপির অবস্থান পরিবর্তনের পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। এতে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে—এই পদত্যাগের পেছনে কেবল নীতিগত কারণ কাজ করেছে, নাকি এর সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক হিসাব-নিকাশও জড়িত।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সাহাবুদ্দিন চুপ্পু পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। একদিকে তিনি পদত্যাগপত্র না পাওয়ার কথা বলেছেন, অন্যদিকে পরে ভিন্ন বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে এমন স্ববিরোধী বক্তব্য তাঁর নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করেছে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করেছে।

নেতৃদ্বয় বলেন, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি এস আলম গ্রুপের ব্যাংকিং-সংক্রান্ত অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে সহযোগিতার অভিযোগও তাঁর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, যে কারণেই সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে থাকুন না কেন, তাঁর পদত্যাগে দেশের মানুষ স্বস্তি অনুভব করছে। তবে শুধু পদত্যাগের মাধ্যমে তাঁর দায় শেষ হয়ে যায় না। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে হবে এবং প্রচলিত আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা