• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
ছাত্র-জনতার বিজয়ের ২য় বর্ষপূর্তিতে শ্রীপুরে বিএনপির বিজয় মিছিল টঙ্গীতে অভিনব কায়দায় স্কুটির বক্সে ৯৬ বোতল ফে.ন.সি.ডি.ল পাচারকালে আ.ট.ক ১ ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গাজীপুর সিটি প্রশাসকের শ্রদ্ধা গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত টঙ্গীর হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অ.ভি.যান: বিপুল পরিমাণ হি.রো.ইন, দেশীয় অ.স্ত্র ও নগদ টাকাসহ গ্রে.প্তা.র ২ শ্রীপুরে পি.স্ত.ল সদৃশ লাইটার দেখিয়ে টিকটক ও যৌ.তু.কের জন্য স্ত্রীকে নি.র্যা.ত.ন: যুবক গ্রে.প্তা.র ভাবিকে বি.য়ে, শাশুড়িকেও বি.য়ে.র হু.ম.কি! শ্রীপুরে দুই শি.শু সন্তানসহ স্ত্রীকে ঘ.র.ছাড়া করল স্বামী দুধ দিয়ে গোসল ও মায়ের মাথায় হাত রেখে শপথ: দল ছাড়লেন বিএনপি নেতা শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘নিজের ঘর থেকেই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান’: শ্রীপুরে মতবিনিময় সভায় পুলিশ সুপার শরীফ উদ্দিন

‘নিজের ঘর থেকেই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান’: শ্রীপুরে মতবিনিময় সভায় পুলিশ সুপার শরীফ উদ্দিন

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (০২ আগস্ট) বিকেল ৪টায় শ্রীপুর থানা প্রাঙ্গণে পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম, সঞ্চালনা করে ওসি (অপারেশন) সঞ্জয় সাহা। সভায় স্থানীয় বাসিন্দারা পুলিশ সুপারের কাছে শ্রীপুরের সন্ত্রাস, মাদক কারবার ও অপরাধসংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

​মতবিনিময় সভায় শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এমন অভিযোগে দুটি জিডি করেছি কোন সমাধান পাইনি এখনো, গতকাল আবার আমার ছবি এডিট করে আমার সম্মান নষ্ট করছে। যদি ঘটনা সত্যি হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর যদি মিথ্যা হয় অপরাধীকে গ্রেফতার করুন। আগামী ১২ ঘন্টার মধ্যে যদি অপরাধীদের গ্রেফতার করতে না করতে পারেন তাহলে আমার আত্নহত্যার পথ বেছে নিতে হবে। আপনার কাছে যদি আমরা বিচার না পাই তাহলে কার কাছে যাবো।

​মতবিনিময় সভায় কাওরাইদ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আতাউর রহমান আতা বলেন, মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার পরপরই তারা সতর্ক হয়ে যায়। কিভাবে তারা বিষয়টি জেনে যায় এটা আমার জানা নেই। ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক সময় অভিযুক্তদের আটক করতে পারে না।

বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট প্রতিদিন মিছিল করছে পুলিশ কিছু করতে পারছে না। গরফরগাঁও উপজেলা থেকে শ্রীপুরে এসে ছাত্রলীগ মিছিল করে আমরা ৬ জনকে আটক করে পুলিশে দিয়েছি। মামলা করলেও বাকী আসামীদের পুলিশ গ্রেপ্তার করছে না।

​স্থানীয়দের বক্তব্য শোনার পর পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, “আপনাদের শ্রীপুর থানা নিয়ে আমার ঘুম হারাম। অন্য কোনো থানা নিয়ে আমার এত পেরেশানি নেই।”

তিনি বলেন, শ্রীপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে নিয়মিতভাবে ভাবতে হচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, “সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি মাদকের বিষয়ে সকলকে সোচ্চার থাকার পরামর্শ দেন।

​তিনি আরও বলেন, “আমি অভিযোগ শুনতে আসিনি, আপনাদের কাছে অভিযোগ দিতে এসেছি।” সন্ত্রাস ও মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

​পুলিশ সুপার বলেন, আগে নিজের ঘর থেকেই অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা পরিচিত কেউ সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

​স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আপনার পরিবারের কেউ অপরাধী থাকলে ধরিয়ে দিন। তাদের আপনাদের বাড়িতে আশ্রয় দিবেন না। “আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, থানায় এসে তদবির করেননি?” তিনি অপরাধীদের পক্ষে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক তদবির না করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা